কুষ্টিয়ায় বিজিবি‘র অভিযানে ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কোটি ৪০ লাখ টাকার ভয়ংকর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) উদ্ধার করেছে বিজিবি-৪৭। তবে চোরাকারবারিদের আটক করতে পারেনি বিজিবি। বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গতকাল বুধবার (০২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকেকুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে রোড এলাকায় পিরোজপুর হতে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ এমএল এর ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়েছে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে এলএসডির একটি চালান রাজশাহী আসছে। এ প্রেক্ষিতে অধিনায়কের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত গোবিন্দপুর হাইওয়ে রোডের ওপর অবস্থান গ্রহণ করে আনুমানিক দুপুর আড়াইটার দিকে

পিরোজপুর হতে রাজশাহীগামী ‘মেট্রোপলিটন পরিবহন’ এর একটি বাস মিরপুর উপজেলার গোবিন্দপুর আসলে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় ৫০ এমএল এর ২০ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করে। উদ্ধারকৃত এলএসডির আনুমানিক সিজারমুল্য দশ কোটি চল্লিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত এলএসডির ব্যাপারে বিধি অনুযায়ী মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Tags :

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।