কুষ্টিয়া জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (০১ অক্টোবর) ও গতকাল বুধবার (০২ অক্টোবর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনস্ মাঠে অত্র জেলায় কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) এবং কনস্টেবল হতে এটিএসআই, এটিএসআই হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর চাকরির খতিয়ান, বই পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এসময় তিনি  বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা গ্রহণ করেন এবং  পরীক্ষার্থীদের সার্বিক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য ও মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য ও কুষ্টিয়া আর আই পুলিশ লাইনস্ এর পুলিশ পরিদর্শক (সশস্ত্র) শ্রী রাধেশ চন্দ্র সেন সহ কুষ্টিয়া জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেয়া সকল পরীক্ষার্থীবৃন্দ।

Tags :

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।