খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 26শে শ্রাবণ ১৪৩২ | ১০ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।
রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ২১টি হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী সময়সূচি:
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ঐতিহাসিক নির্বাচন। গত ৩০ এপ্রিল প্রথম দফায় তফসিল ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করা হয়।
খবরওয়ালা/এসআর