অতি অল্প সময়ের মধ্যে একটি দেশকে উন্নত করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

নিজ সংবাদ ॥ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) বাদ এশা শহরের আলফার মোড় এলাকায় ১৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রিকসা চালক, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানের আয়োজন করেন ১৮ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

এসময় ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান লাল, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি, ওয়ার্ড যুবদল নেতা তানজিল লিটন, মাসুম, আব্দুর রাজ্জাক, সুমন, হাফিজ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আত্ননির্ভরশীল রাষ্ট্রের পথ প্রদর্শক, দেশপ্রেমিক মহানায়ক। আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি আরো বলেন, অতি অল্প সময়ের মধ্যে একটি দেশকে উন্নত করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তিনি এদেশের মানুষের আত্মনির্ভরশীলতার পথ প্রদর্শক ছিলেন। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।