কুষ্টিয়ায় রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পৌরসভার ২১নং ওয়ার্ডের মোল্লা তেঘরিয়া হাজীপাড়ায় প্রায় ৬২ লক্ষ টাকার রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করা হয়। এ সড়ক ও ড্রেন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে পৌরসভার ২১নং ওয়ার্ডবাসীর। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ৩৭০ মিটার রাস্তা ও ২৬০ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার অঃদা) ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম। কোভিড প্রজেক্টের কাজটি বাস্তবায়ন করবে মেসার্স আবু হানিফ এন্ড সন্স। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম, নগর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ, সহকারী প্রকৌশলী (পূর্ত) এ কে সামসুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, মেসার্স আবু হানিফ এন্ড সন্স এর পক্ষ থেকে কে এম জাহিদ, সৈয়দ তুহিন প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।