কুষ্টিয়ায় সড়ক ও জনপদ বিভাগের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া বিআরবি ক্যাবলের সামনে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের ট্রাক-লরির ধাক্কায় দুজন মটরসাইকেল আরোহীর একজন নিহত অপরজন আহত। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি)  দুপুর ২:৩০ মিনিটের সময় মোটরসাইকেল আরোহী শান্ত (২২) ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সিয়াম (২০) নামের অপরজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সিয়ামক মাথা, এবং গলায় দুর্ঘটনায় তার অবস্থা সংকটাপন্ন। কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রাকিবুল ইসলাম জানান প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।

নিহত শান্ত কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে মডার্ন কম্পিউটারের কর্মরত ছিল। অপরজন কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ী এলাকায় বসবাস করছিল বাবা একজন ভ্যান চালক। সিয়াম মঙ্গলবাড়ী এলাকার বাসিন্দা তার অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীরা দ্রুত সদর হাসপাতালে দুজনকে প্রেরণ করে। একজনকে ইমারজেন্সি বিভাগ মৃত ঘোষণা করে সিয়াম নামের অপরজনকে দ্রুত সার্জারি বিভাগে প্রেরণ করা হয়। নিহতের পরিবারের আহাজারিতে কুষ্টিয়া সদর হাসপাতাল শোকাচ্ছন্ন। জানা যায়, তিনটি মোটরসাইকেলে ছয় জন বন্ধু মিলে পোড়াদহের উদ্দেশ্যে রওনা দেয়। যাবার সময় পথিমধ্যে -সর্বপ্রথম মোটরসাইকেলে এ দুর্ঘটনাটি ঘটে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।