কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতির আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

নিজ সংবাদ ॥ সদ্য নিষিদ্ধ কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিক গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধা ৮ টা ৪০ মিনিটে তার ফেসবুকে ওয়ালে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের সাথে তিনি কুষ্টিয়া সরকারী কলেজ ও আশেপাশের এলাকার দুইটি ছবি শেয়ার করেছেন। ফেসবুক স্ট্যাটাসে আতিকুর রহমান অনিক লেখেন, প্রিয় জন্মভূমি কুষ্টিয়া…….. খুব মিস করি তোমাকে! মিস করি তোমার ভূমি জন্ম গ্রহণের পর থেকে পরিচিত সকল মুখ গুলো। মিস করি তোমার আলো-বাতাস, সকাল থেকে রাত পর্যন্ত তোমার কোলাহল কে। মিস করি তোমাতে বসবাস আমার সকল প্রিয় মানুষ গুলোকে। তোমার ভূমিতে জন্মগ্রহণ করার পরে থেকে কখনো ১০ দিনের বেশি তোমার টানে অনুপস্থিত থাকতে পারেনি, কিন্তুু আজ প্রায় ৫ মাস দূরে আছি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি প্রিয়তমাকে অভিমানি উল্লেখ করে লেখেন, দূরে আছি অসুস্থ পিতা-মাতার স্নেহ থেকে, দূরে আছি অভিমানী প্রিয়তমা থেকে, দূরে আছি সকল আত্মীয়-স্বজন এর থেকে, দূরে আছি পরিচিত প্রিয় মুখগুলো থেকে। প্রিয় জন্মভূমি আমি কোন অন্যায় না করেও মিথ্যা মামলা মাথায় নিয়ে আজ তোমার থেকে দূরে অবস্থান করছি। তবে যত দূরেই থাকি আমার মনটা তোমাতে পড়ে আছে। ফেসবুক স্ট্যাটাসে আতিকুর রহমান অনিক লেখেন, প্রিয় জন্মভূমি অসুস্থ পিতা-মাতা এবং আমার অভিমানী প্রিয়তমা কে তুমি দেখে রেখো। ইনশাআল্লাহ একদিন আমি আসবো প্রিয় জন্মভূমি কুষ্টিয়াতে, সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সে যাতে সকল কে হেফাজত করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।