দোয়াপাড়া ইসলামী যুব সমাজ কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত তাফসির মাহফিল অনুষ্ঠিত 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দোয়াপাড়া ইসলামী সমাজ কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে দোয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় ও শেষ দিনের মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ব্যবসায়ী হাজী কাউছার আলী মল্লিকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর।

প্রধান তাফসীরকারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরআন, ঢাকা কেরানীগঞ্জ বাইতুন নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদউল্লাহ আজাদী।বিশেষ তাফসীরকারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা ফারুক আজম জিহাদী, চ্যানেল ২৪ ও বিজয় টিভি ইসলামী আলোচক, দোয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদের খতিব এইচ এম বেলাল হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন দোয়াপাড়া ইসলামী যুব সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা সুমন আলী, শহীদুল শেখ, সহ-সভাপতি সুজন আলী, সাধারন সম্পাদক রইচ শেখ, কোষাধ্যক্ষ লিংকন আলী, সাংগঠনিক সম্পাদক অভি শেখ প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।