ভেঙে ফেলা হলো রাসিকের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি এবং বঙ্গবন্ধুর ম্যুরালসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।  এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে নগরীর উপশহর এলাকার বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এদিকে গত ৫ আগস্টের পর পরিবার নিয়ে আত্মগোপনে রয়েছেন খায়রুজ্জামান লিটন। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, রাতে বিক্ষুব্ধ জনতা সাবেক সিটি মেয়র লিটনের বাসা ভাঙচুর করেছে। বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের দিনই হামলা হয় এ বাড়িতে। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরের দিনও বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। সেই দালানটিও এবার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এমএ জেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।