‘সৌদি আরবে অনেক ভূমি খালি পড়ে আছে, তারা সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ইসরায়েলকে বিপদে ফেলবে এমন কোনো চুক্তি করবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ছাড়া সৌদি আরব নিজেদের জায়গায় ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার কথাও তিনি বলেন।  বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) চ্যানেল ফোরটিন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনিদের প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ঔদ্ধত্যের সঙ্গে প্রত্যাখ্যান করে তিনি এসব কথা বলেন। 

জানা যায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছিল সৌদি আরব। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, ইসরায়েল রাষ্ট্রকে বিপদে ফেলবে, এমন কোনো চুক্তি তিনি করবেন না। 

তিনি বলেন, ‘সৌদি আরবে অনেক ভূমি খালি পড়ে আছে। তারা সেখানে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে।’

নেতানিয়াহু বলেন, ‘বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়ই। ৭ অক্টোবরের পরও? আপনি কি জানেন সেটা কী? একটি ফিলিস্তিনি রাষ্ট্র ছিল, এটিকে গাজা বলা হতো। হামাসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র। দেখুন আমরা কী পেয়েছি, হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।’

এই সাক্ষাৎকারটি নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় হয় নেওয়া হয়েছে যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন।  এ সময় ট্রাম্প গাজা উপত্যকায় মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেন।

এ ছাড়া, তারা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাও আলোচনা করেন, এবং নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে শান্তি কেবল সম্ভবনাই নয়, এটি ঘটতে যাচ্ছে।’

তবে সংবাদ সম্মেলনের পরপরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবে না।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।