মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৬ অবৈধ অভিবাসী আটক

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৬৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গতকাল রাত ১২টা ৫ মিনিটে অভিযান শুরু হওয়ার পর ১১০ জনের ডকুমেন্ট চেক করে ৬৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৮ জন পুরুষ, ৩০ জন নারী এবং একজন ইন্দোনেশিয়ান নারী রয়েছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে ৬ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছে। এই অভিযান জনসাধারণের অভিযোগ এবং তিনদিন ধরে চলা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানে আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) এর ধারা ৬ (১) (গ) এবং ১৫ (১) (গ) অনুযায়ী তদন্ত করা হচ্ছে এবং তাদের পরবর্তী ব্যবস্থার জন্য ১৪ দিনের রিমান্ডে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।