মার্কিন নেত্রীর সঙ্গে জাইমা রহমানের বৈঠক

খবরওয়ালা, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশ সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। 

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। 

জাইমা রহমানের এই সফর ও বৈঠক বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির অবস্থান নিয়ে আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক সেই আমন্ত্রণে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে গত ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানে যোগ দেন জায়মা রহমান।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।