চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’ : গাজীপুরে আটক ৬৫

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গতকাল রাত থেকে চলমান গাজীপুরসহ দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’এ গাজীপুরে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যেমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) পুরো জেলায় ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকা থেকে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।