ভারতের ছত্রিশগড়ে ৩১ মাওবাদীসহ নিহত ৩৩

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  ভারতের ছত্রিশগড় রাজ্যের বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকার বনাঞ্চলে এক মারাত্মক সংঘর্ষে ৩১ মাওবাদী ও ২ নিরাপত্তাকর্মীসহ মোট ৩৩ জন নিহত হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিজাপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর দ্য ইন্ডিয়ান টাইমস।

বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ (আইজি) পি সুন্দররাজ জানিয়েছে, নিরাপত্তাকর্মী ও মাওবাদীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের শুরুতেই মাওবাদীদের নিহতের সংখ্যা ১২ জন বলে জানানো হয়েছিল, তবে পরবর্তীতে সুন্দরাজ নিশ্চিত করেছেন যে, নিহত মাওবাদীদের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। এ ছাড়া দুই নিরাপত্তাকর্মীও নিহত হয়েছেন, এবং আরও দুইজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

গত ৩১ জানুয়ারি, বিজাপুরে একই ধরনের আরেকটি সংঘর্ষে ৮ মাওবাদী নিহত হয়েছিল। এর আগে, গত বছর ২৬ এপ্রিল, দান্তেওয়াড়া জেলায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে ১০ পুলিশ সদস্য এবং এক সাধারণ ড্রাইভার নিহত হন।

এই অভিযানগুলো ছত্রিশগড়ে চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ, যা কেন্দ্রীয় সরকারের ২০২৬ সালের মধ্যে “নকসালবাদ” বা মাওবাদী আন্দোলন অবসানের লক্ষ্য অনুযায়ী পরিচালিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একাধিকবার এই উদ্যোগের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এদিকে নিহত নিরাপত্তাকর্মীদের প্রতি শোক প্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘এই দুঃখের কথা ভাষায় প্রকাশ করা অসম্ভব, তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের সৈন্যদের ত্যাগ বিফলে যাবে না।’

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।