সাবেক খাদ্যমন্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে এ আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আবেদনে বলা হয়, আসামি সাধন চন্দ্র মজুমদারের নামে ৫৬টি ব্যাংক হিসাব অস্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে মামলার ক্ষতির সম্ভাবনা রয়েছে। আসামির কতিপয় অস্থাবর সম্পদ আদালত ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে। এ মামলায় গত ২৯ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।