মশার কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বি’স্ফোরণ: দ’গ্ধ ৩

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  মাদারীপুরে মশার কয়েল কয়েল জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন একই এলাকার জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)। তারা সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, রাতে মশার কয়েলের জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তানিয়া, তার স্বামী জুয়েল এবং মেয়ে সোহাগী দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।