খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
আবারো বায়ু দূষণে শীর্ষ স্থানে রাজধানী ঢাকা। একিউএয়ার এর রেকর্ড অনুযায়ি বায়ুর মান দাঁড়িয়েছে ৫৫৬ ,যা যেকোন মানুষের জন্যই অত্যন্ত বিপদজনক। ‘ সোমবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫ দেশের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায়। মূলত বায়ু মান ৩০০ ছাড়ালে তা ‘দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়। বায়ু দূষণে ৩৫১ মান নিয়ে ঢাকার পরের স্থানে রয়েছে লাহোর।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। লাইভ বা তাৎক্ষণিক সূচক এর মাধ্যমে কোন শহরের বাতাস কতটা দূষিত তা নিয়ে মানুষকে তথ্য দেয় ও সতর্ক হতে সাহায্য করে এই প্রতিষ্ঠান।
বাতাসের এই মারাত্মক অবস্থার ক্ষতি থেকে রক্ষা পেতে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে পরামর্শ দিয়েছে আইকিউএয়ার । পাশাপাশি খোলা স্থানে ব্যায়াম করা থেকে বিরত থাকা ও ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
খবরওয়ালা/এফএস