খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, হবিগঞ্জ সদর এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যা অগ্নিসংযোগ ভাঙচুরের মামলা রয়েছে।
খবরওয়ালা/আরডি