কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর কোন ধর্মীয় কিতাবের হাফেজ নেই:ধর্ম উপদেষ্টা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ গোটা বিশ্বে কোরআন চর্চার উর্বর ভূমি। এদেশের কোরআনের হাফেজরা বহুবছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন। তারা প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম, ২য় কিংবা ৩য় পুরস্কার অর্জন করছে।

গতকাল (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর তথ্য ভবনে নুরুত তাহফীজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজিত প্রথম জাতীয় কোরআন প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন,  মাতৃভাষা বাংলা হওয়ার পরও আমাদের দেশের প্রতিযোগিরা আরবি ভাষাভাষী মিশর, সৌদি আরব, কুয়েত, কাতার প্রভৃতি দেশের প্রতিযোগিদেরকে হারিয়ে পুরস্কার নিয়ে আসছে। এ অর্জনে আমাদের বুক গর্বে স্ফীত হয়ে ওঠে। বাংলাদেশের কোরআনের হাফেজরা যাতে আন্তর্জাতিকমানের আলেম কিংবা ইসলামি বুদ্ধিজীবী হতে পারে সে ব্যাপারেও তিনি সংশ্লিষ্টদেরকে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।

ড. আ ফ ম খালিদ হোসেন আরো বলেন,  কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর কোন ধর্মীয় কিতাবের হাফেজ নেই। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এবং তিনি এর হেফাজতেরও দায়িত্ব নিয়েছেন। কোনভাবেই কোরআনকে শেষ করা সম্ভব নয়। তিনি নুরুত তাহফীজ ফাউন্ডেশনকে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

পরে উপদেষ্টা এ প্রতিযোগিতায় বিজয়ী কুরআনের হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।