কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট গ্রহণের অনুরোধ দূতাবাসের

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) প্রকল্প মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সময়মতো পাসপোর্ট সরবরাহ করতে পারছে না কুয়েতের বাংলাদেশ দূতাবাস। ফলে ই-পাসপোর্ট সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বার্তায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং এই পাসপোর্ট প্রিন্টের কাজে ব্যবহৃত মেশিন, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে মেশিন রিডেবল পাসপোর্ট সময়মতো ডেলিভারি দেওয়া দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণ করার জন্য কুয়েত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করা হলো।

এ ছাড়া যে সব ব্যক্তির ই-পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে তাদের জন্য সীমিত পরিসরে চলতি বছরের ডিসেম্বর ২০২৫ মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর হতে ইস্যু করে কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে বিতরণ করা হবে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।