খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার রাত সাড়ে এগারোটার দিকে কাফি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান। কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে বের হতে সক্ষম হন। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া বাড়ির সামনে বুধবার সংবাদ সম্মেলন করে জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও সোশ্যাল মিডিয়ায় চেনামুখ কাফি বলেন, সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দিয়েছি। এ ঘটনায় আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাত দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতারে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
খবরওয়ালা/এমএজেড



