তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। 

ইজতেমার আনুষ্ঠানিকতা শুক্রবার শুরু হলেও বুধবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা মাঠে আসতে শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের সমাগম বেড়েছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল থেকে। তবে আজকেই অনেক সাথি ভাই মাঠে উপস্থিত হয়েছেন। আজ সারা দিন হাজারো মুসল্লি আসবেন। সবার অংশগ্রহণে এবার আমরা খুব সুন্দরভাবে ইজতেমা পালন করব।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন শবেবরাত পালিত হবে। ইজতেমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসঙ্গে শবেবরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন এবং বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন। এটা অনেক বড় পাওয়া।’

উল্লেখ্য, তবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা আলাদাভাবে তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীরা। তৃতীয় ধাপে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা পালন করবেন মাওলানা সাদের অনুসারীরা।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।