অপারেশন ডেভিল হান্ট: খাগড়াছড়িতে চার দিনে ৫৮ জন গ্রেপ্তার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে চার দিনে ৫৮ জনকে গ্রেফতার করা হলো। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেক পোস্ট। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানান তিনি।

গ্রেফতারকৃতরা হলেন: গুইমারা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মহসিন প্রকাশ হৃদয়, আওয়ামী লীগ নেতা মো. মহব্বত আলী শেখ, মানিকছড়ি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাহাবুল ইসলাম রাহুল, ছাত্রলীগের কর্মী মো. বেলাল হোসেন, আরিফুল ইসলাম, মহালছড়িতে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ লাল মিয়া, পানছড়িতে যুবলীগ নেতা মো. আক্তার হোসেন, মাটিরাঙায় জেলা মুক্তিযুদ্ধালীগের সাধারণ সম্পাদক আসামি জাফর উল্যাহ, ছাত্রলীগ নেতা  মো. রাসেল ও দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।