পারিবারিক কলহের জেরে দুই মেয়েকে বিষপান করিয়ে বাবার আ’ত্মহ’ত্যা

খবরওয়ালা মফস্বল ডেস্ক: হবিগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই মেয়েকে বিষপান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলম।

নিহতরা হলেন উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ এবং তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এতে ক্ষুব্ধ হয়ে দুদিন আগে হাফিজা দুই শিশু সন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান। এ ঘটনায় অভিমান করে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ শিশুকন্যা আয়েশা আক্তার ও খাদিজা আক্তারকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন।

পরে শিশুদের চিৎকারে লোকজন ঘরের দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করা হলেও শুক্রবার সকাল সাড়ে ১০টার তিনিও মারা যান।

ওসি মোহাম্মদ নূর আলম বলেন, পারিবারিক কলহের জের ধরে আব্দুর রউফ তার সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন।

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।