পাবনায় ভাড়ার কথা বলে ডেকে নিয়ে চালককে হত্যা

খবর‌ওয়ালা মফস্বল ডেস্ক: পাবনার সাঁথিয়ায় ভাড়ার কথা বলে ডেকে নিয়ে চালককে হ’ত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান।

নিহত ভ্যানচালকের নাম সুজন (৩৮)। তিনি উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইছাই মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি একটি নতুন ভ্যান কিনেন সুজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে ভাড়ার কথা বলে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। রাতে সুজন বাড়ি ফেরেননি। তার ফোনও বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়রা মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহতের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘আমরা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।