প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করবেন না : কামারুল আরেফিন এমপি

fay 6 23 1 24 প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজ করবেন না : কামারুল আরেফিন এমপি

জহিরুল কবীর ॥ এখানে কেউ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না। প্রশাসনের কোন কর্মকর্তা দুর্নীতির সাথে জড়াবেন না। কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে উপজেলার জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধী জনের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে একথা বলেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, শিক্ষা খাতে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। শিক্ষাব্যবস্থার মর্যাদা সমুন্নত রাখতে এবং শিক্ষকের মর্যাদা অক্ষুন্ন রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে আর কোন নিয়োগ বাণিজ্য চলতে দেয়া হবে না। সংসদ সদস্য তার বক্তব্যে আরও বলেন, তিনি শিক্ষকের সন্তান। শিক্ষকের সন্তান হিসেবে তিনি চান এই এলাকার শিশুরা উপযুক্ত শিক্ষায় শিক্ষাগ্রহণের পরিবেশে বেড়ে উঠুক। একই ব্যক্তি ৪/৫ টা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে আছেন। এমন অব্যবস্থাপনা চলতে দেবো না। মাদক -সন্ত্রাস নির্মূল করবার জন্য তিনি প্রশাসনকে সর্বধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। অন্যায় অবিচারকে প্রশ্রয় দিয়ে তিনি প্রশাসনের কোন কর্মকর্তার কাছে কোন ধরনের অন্যায় সুপারিশ করবেন না মর্মে ঘোষণা দেন। এছাড়া স্থানীয় নেতাকর্মীদেরও অন্যায় সুপারিশ না করতে আহবান জানান। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলম জাকারিয়া টিপু, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধিদের একাংশ ও ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকগণ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।