নতুন জুটি তিশা-প্রীতম, ট্রেলারেই চমক!

খবরওয়ালা অনলাইন ডেস্ক :ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তে প্রথমবারের মতো জুটি বেধেছেন প্রীতম হাসান ও তানজিন তিশা। পরিচালনায়  করেছেন জাহিদ প্রীতম। এতে আরও অভিনয় করেছেন পারশা মাহজাবীন।

 ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

শনিবার রাতে রাজধানীতে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র ট্রেলার উন্মোচন করা হয়। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। সেখানে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা চাঞ্চল্যকর , যা কৌতূহল সৃষ্টি করছে দর্শকদের মাঝে।

‘ঘুমপরী’ ওয়েব ফিল্ম নিয়ে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সে চ্যালেঞ্জ ছিল। পরিচালকের সঙ্গে আলোচনার পর আত্মবিশ্বাস পাই। কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পে।’

নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে এর আগে বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী তানজিন তিশা। তবে চরকির সঙ্গে এটিই তার প্রথম কাজ।

 তানজিন তিশা বলেন, ‘আমি অনেক রকমের কাজ করেছি। তবে ঘুমপরী একটু আলাদা। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে।’

এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার। ইতিমধ্যে গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

খবরওয়ালা/এফএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।