দক্ষিণ আফ্রিকার বিতর্কিত কথিত সেই ইমামকে হ’ত্যা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিতর্কিত কথিত ইমাম মুহসিন হেন্ডরিকসকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের শহর কুয়েবেরহাতে তাকে গুলি করা হয়। পুলিশ জানায়,  দুজন অজ্ঞাত ব্যক্তি মুহসিনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়।

চরম বিতর্কিত এই মুহসিন হেন্ডরিকস ১৯৯৬ সাল থেকেই  নিজেকে ‘বিশ্বের প্রথম সমকামী ইমাম’ হিসেবে পরিচয় দিতেন।

তিনি তার জন্মস্থান কেপ টাউনের ওয়েনবার্গে একটি কথিত মসজিদে ইমামতি করতেন,  যেটিকে সমকামী ও মুসলিমদের ভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য নিরাপদ স্থান হিসেবে তৈরি করা হয়েছিল বলে তিনি নিজেই দাবি করতেন।

পুলিশ জানিয়েছে, মুহসিন হেন্ডরিকস শনিবার গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় প্রতিবন্ধকতা তৈরি করে তার গাড়িটির গতিরোধ করা হয়। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময় তার সঙ্গে গাড়িতে তার চালক ছিলেন।

বিবৃতিতে পুলিশ বলেছে, দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ ঢেকে একটি গাড়ি থেকে বের হয়। ওই সময় তারা মুহসিনের গাড়িতে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। মুহসিন গাড়ির পেছনে বসা ছিলেন। তার চালক তখন দেখেন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।