খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ এএম
খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে রাজশাহী শহর থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান।
গ্রেফতার হয়েছেন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী ও তার মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি।
মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের এবং রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের বাসিন্দা। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিল। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
বাঘা থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য