দুইদিনে ১১ দেশ থেকে বিতাড়িত হলো অন্তত ১৭০ পাকিস্তানি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুক্তরাজ্য, কাতার, সৌদি আরব, আরব আমিরাত ও থাইল্যান্ডসহ মোট ১১ টি দেশ থেকে গত দুইদিনে অন্তত ১৭০ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

অভিবাসন সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, কালো তালিকাভুক্ত, ভিক্ষাবৃত্তি, মাদক কারবার, অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন কারণে নতুন করে সৌদি আরব থেকে ৯৪ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।

এ ছাড়া ওমান থেকে তিনজন, থাইল্যান্ড থেকে একজন, ইরান থেকে নয়জন, যুক্তরাজ্য ও সাইপ্রাস থেকে একজন, ইন্দোনেশিয়া থেকে চারজন, মৌরিতানিয়া থেকে পাঁচজন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে কাতার থেকে দুইজন এবং তানজানিয়া থেকে একজন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। অবৈধ কাজে সম্পৃক্ততা ও আইন লঙ্ঘনের দায়ে জেল খাটার পর গত দুইদিনে ৩৯ পাকিস্তানিকে বিতাড়িত করেছে সংযুক্ত আরব আমিরাত। 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ১২ দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়। তাদের বিরুদ্ধেও মাদক কারবার, অবৈধভাবে অনুপ্রবেশসহ নানা অভিযোগ ছিল।

এসময় সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, নোটিশ ছাড়া চাকরি ছেড়ে পলায়ন এবং মাদক পাচারের কারণে ৭৪ পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। 

একই সময়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অবৈধ অনুপ্রবেশ, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধের জেরে বেশ কয়েকজন পাকিস্তানিকে বহিষ্কার করে। আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে একজন পাকিস্তানিকে বের করে দেয় ইউএই।  

এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি ওমান, ক্যাম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকোও পাকিস্তানি নাগরিকদের বিতাড়িত করেছে। এই সময়ে মানব পাচারের অভিযোগে দুই পাকিস্তানিকে বের করে দিয়েছে সেনেগাল এবং মৌরিতানিয়া।  

এর আগে গত ২ ফেব্রুয়ারি সৌদি আরব ১০ জন পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে। 

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকাসহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

খবরওয়ালা/টিএ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।