খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: দুর্ঘটনায় গুরুতর আহত এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা ইসলাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, মাসুমা শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার শ্বশুরবাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। পথে নূরজাহান হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী আহত হন।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার আইসিইউর প্রয়োজন হয়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
খবরওয়ালা/এমএজেড