সাত মাসের সাজা থেকে বাঁচতে ভয়ে ১০ বছর পলাতক

খবরওয়ালা মফস্বল ডেস্ক: ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার (৫২) ৭ মাসের সাজা থেকে বাঁচতে  ১০ বছর পলাতক ছিলেন। অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ বলেন, ‘২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক (গাঁজা) মামলায় মুছাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ১০ বছর পলাতক থাকার পর আসামি মুছা বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে  হয়।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।