শ্বশুরবাড়িতে লুকিয়ে থেকেও রক্ষা হলো না ছাত্রলীগ নেতার

খবরওয়ালা মফস্বল ডেস্ক: ফেনীর পরশুরামে শ্বশুরবাড়িতে আত্মগোপন থেকেও শেষ রক্ষা হলো না নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আবদুর রহমান পিংকু (২৭)

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর এলাকার উত্তর কোলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি গাজীপুর জেলার টঙ্গী থানার ৫৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, উত্তর কোলাপাড়ায় সামসুদ্দিনের ভবনের একটি বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। ভবনটির মালিক সামসুদ্দিন ছাত্রলীগ নেতা পিংকুর শ্বশুর। পিংকু পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের কিসমত শালধর গ্রামের ফকির বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘ফেনী মডেল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।