সাবেক সংসদ সদস্য সরওয়ার জাহান ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের আদেশ

খবর অনলাইন ডেস্ক: কুষ্টিয়া-১ আসন থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের কুষ্টিয়ায় থাকা জমি ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। তার দুটি গাড়ি এবং রাজধানীর বাড্ডায় তার নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি হওয়া মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, আ ক ম সরওয়ার জাহানের নামে ছয়টি ব্যাংক হিসাবে ৫ কোটি ৭৪ লাখ টাকা জমা হয়েছিল। এসব হিসাব থেকে ৫ কোটি ৬৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

মামলায় আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলাটি বর্তমানে তদান্তাধীন রয়েছে। তদন্তকালে জানা যায়, আসামিদের  নামে অর্জিত অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।