একুশে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে লন্ডনে বিএন‌পি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা

খবরওয়ালা অনলাইন ডেস্ক:  লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবদনে পুস্পস্তবক অর্পণ নিয়ে স্থানীয় বিএন‌পি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা গেছে। বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন থাকায় শেষ পর্যন্ত বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে এমন ঘটনা ঘটে।

প্রথম প্রহরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইক‌মিশনার আবিদা ইসলাম, যুক্তরাজ‌্য বিএন‌পি ও যুক্তরাজ‌্য আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বি‌ভিন্ন সামা‌জিক, রাজনৈ‌তিক সংগঠনও শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে।

এসময় আওয়ামী লীগ নেতা সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ কর‌তে গেলে বিএন‌পির নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে তি‌নি মি‌ডিয়ার সামনে বক্তব‌্য দিতে গেলে সেখানে নিরাপত্তাকর্মীরাও তাকে বাধা দেন।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ‌্য বিএন‌পির নেতারা টাওয়ার হ‌্যাম‌লেটস কাউন্সিলে গি‌য়ে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন। সেখানে তারা এবছর শহিদ মিনার ক‌মি‌টি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাদ দেওয়ার দাবি জানান। দু‌দিন আগ থেকে উত্তেজনাকর প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টির আশঙ্কায় কাউন্সিল ও পু‌লিশ সম‌ন্বিতভা‌বে অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তি এড়াতে নানা পদক্ষেপ নেয়।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।