পোলান্ডে শিক্ষার্থীদের অস্ত্র চালানো প্রশিক্ষণ বাধ্যতামূলক

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধ পরিকল্পনার অংশ হিসেবে পোল্যান্ডের স্কুলশিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। শিশুরা এই প্রশিক্ষণ উপভোগ করছে, আর তাদের অভিভাবকরাও এতে গর্বিত।

জানা গেছে, ১৩-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা স্কুলে গিয়ে অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শিখছে। তবে বাস্তব গোলাবারুদ ব্যবহারের পরিবর্তে লেজার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

পোল্যান্ডের স্কারশেভ শহরের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ নিচ্ছে। প্রধান শিক্ষক ইভা গোলিন্সকা বলেন, এ প্রশিক্ষণ বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দ্রুত অস্ত্র চালানো শিখছে, কারণ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে পোল্যান্ড একটি হুমকি হিসেবে দেখছে।

এছাড়া, পোল্যান্ডের আইন অনুযায়ী, বন্দুক পাওয়া তুলনামূলকভাবে সহজ। গুলি চালানো শেখার বিষয়ে অভিভাবকেরাও খুশি। মনিকা স্টোলিনস্কা নামের এক অভিভাবক বলেন, তারা গর্বিত যে তাদের শিশুরা দেশ রক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।

ইউরোপে অন্যান্য দেশে শিশুদের জন্য এমন প্রশিক্ষণ বাধ্যতামূলক নয়। ভবিষ্যতে পোল্যান্ডকে রক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রস্তুত রাখতে এই প্রশিক্ষণ। যদিও শিশুরা আপাতত এটাকে মজা হিসেবেই নিচ্ছে।

তথ্য: ডয়চে ভেলে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।