‘এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে জানিয়ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান। 
উপদেষ্টা পোস্টে লেখেন, ‘২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও বাধ্যতামূলক ওএসডি/অবসরে পাঠানো হবে।’

এর আগে একই অভিযোগে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে এবং ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অভিযোগ আছে, ২০১৮ সালের আওয়ামী লীগকে একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে বিধিবহির্ভূতভাবে সহযোগিতা করেছিলেন পুলিশ ও প্রশাসন ক্যাডারের প্রভাবশালী এসব কর্মকর্তা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।