খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক: পিকনিকের বাসের জানালা দিয়ে মাথা বের করে গাছের সঙ্গে বাড়ি খেয়ে রাশেদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর মাঘমারা এলাকার সরিষাবাড়ী-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সাতপোয়ার সিদ্দিকুর রহমানের ছেলে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল একটি বাস। বাসটি সোনাকান্দর বাঘমারা মোড়ে পৌঁছলে বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের সঙ্গে বাড়ি খেয়ে গুরুতর আহত হয় রাশেদুল ইসলাম। আহত অবস্থায় রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।
খবরওয়ালা/এমএজেড