নেপালকে উড়িয়ে দিয়ে জয়ের সূচনা বাংলাদেশের

খবরওয়ালা স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৫০ বছর পর বাংলাদেশের মাটিতে আয়োজিত আন্তর্জাতিক কাবাডি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে লাল-সবুজের দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম খেলায় নেপালকে ৫৩-২৯ পয়েন্টে পরাজিত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ।  

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথমার্ধে ২৮-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধেও নেপালকে কোনো সুযোগ দেয়নি মিজানুর রহমানের নেতৃত্বাধীন দল। পাঁচটি লোনাসহ বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।  

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিজানুর রহমান। পুরো দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় নিশ্চিত করেছে। ফেডারেশনের তথ্য মতে, ১৯৭৪ সালের পর এই প্রথমবার ঢাকায় আন্তর্জাতিক কাবাডি সিরিজ অনুষ্ঠিত হচ্ছে, যা বাংলাদেশের কাবাডি উন্নতির বড় এক নিদর্শন।  

বাংলাদেশ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, নেপালকে পাঁচ ম্যাচের এই সিরিজে হোয়াইটওয়াশ করাই তাদের লক্ষ্য। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে।  

সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা।  

এই জয়ের মাধ্যমে কাবাডিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ এবং সামনে আরও জয়ের প্রত্যাশায় রয়েছে মিজানুর রহমানের দল।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।