খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক: চট্টগ্রামে মহানগর ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতের দিকে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তারা হলেন—চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক মো. ইমরান আলী মাসুদ (৩৩) ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মনছুর আলী।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খবরওয়ালা/আরডি