বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষে নিহত বরের চাচা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে প্রতিবেশীর হামলায় নিহত হয়েছেন বরের চাচা। জানা গেছে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে।

 গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত কামাল ব্যাপারী (৪৫) ওই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।

প্রতিবেশী রতন আলী বলেন, আজ রোববার সুমন ব্যাপারীর বিয়ের আয়োজন ছিল। সেই উপলক্ষে গতকাল দুপুর থেকে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হয়। রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটিকাটি হয়। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে কামাল ব্যাপারীর ওপর হামলা চালান। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ অভিযোগ অস্বীকার করে সামসুল ব্যাপারী মুঠোফোনে বলেন, ‘তাঁরা উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। আমরা নিষেধ করলে তাঁরা আমাদের মারধর করেন। কামাল ব্যাপারী কীভাবে মারা গেছেন, আমাদের জানা নেই।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।