হিজবুল্লাহর সাবেক প্রধানের জানাজার আগে ইসরাইলের হামলা

খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের আনসার শহরে সশস্ত্র প্রতিরোধ আন্দােলন হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজার আগে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মারাইস এলাকায় স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ হামলা চালানো হয়।

দেশটির সরকারি জাতীয় সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে, প্রতিবেদনে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য দেওয়া হয়নি।

লেবাননে হামলাটি এমন সময় চালানো হলো যখন সেখানে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজার প্রস্ততি চলছে।  কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিতব্য নাসরুল্লাহর জানাজা ও দাফনে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নাসরুল্লাহর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইরানের শীর্ষ কূটনীতিকরাও রওনা দিয়েছেন।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রবিবার ভোরে নাসরুল্লাহর জানাজায় যোগ দিতে বৈরুতের উদ্দেশে রওনা হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়ে মেহের নিউজ এজেন্সি।

আরাগচি এবং গালিবাফ ছাড়াও, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর কার্যালয়, ইরানের বিচার বিভাগ, ইরানি সরকার ও সংসদের প্রতিনিধি ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটি দল অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর দীর্ঘকালীন নেতা হাসান নাসরুল্লাহ।  তার মৃত্যুর পর, নাসরুল্লাহ প্রথমে তার পুত্র হাদি’র পাশে সমাহিত হন, যাকে ১৯৯৭ সালে হিজবুল্লাহর হয়ে লড়াই করার সময় হত্যা করা হয়েছিল। তার আনুষ্ঠানিক দাফন স্থগিত রাখা হয়েছিল যতক্ষণ না ইসরাইল দক্ষিণ লেবানন থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার শুরু করে।  

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।