নরসিংদীতে ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড তাদের অর্জিত সুনাম ও গ্রাহক আস্থার ধারাবাহিকতা বজায় রেখে বিপুল পরিমাণ বীমা দাবি পরিশোধ করেছে। বৃহত্তর ঢাকা, গৌরীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট এরিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে মোট ৭ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। একই সঙ্গে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী সেরা উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
বুধবার নরসিংদীর আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র ‘ড্রীম হলিডে পার্ক’-এ আনন্দঘন পরিবেশে এই বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণী ও বার্ষিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে বৃহত্তর ঢাকাসহ নির্ধারিত চারটি এরিয়ার বিভিন্ন জোন থেকে আগত প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। সুবিশাল এই মিলনমেলা কর্মকর্তা-কর্মচারীদের কাজের প্রতি নতুন উদ্দীপনা জোগায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম এবং ডিএমডি বাহার উদ্দিন মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, সততা, পেশাগত ন্যায়নিষ্ঠতা এবং দ্রুততম সময়ে সর্বোচ্চ মানের গ্রাহক সেবা নিশ্চিত করাই ন্যাশনাল লাইফের মূল শক্তি। এই নীতি অনুসরণ করেই প্রতিষ্ঠানটি আজ দেশের জীবন বীমা খাতে শীর্ষ স্থানে পৌঁছাতে পেরেছে। সাধারণ মানুষের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা বিধান করা এবং নির্ধারিত সময় শেষে কিংবা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুততম সময়ে বিমা দাবি পরিশোধে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কোম্পানীর দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন জানান, দীর্ঘ ৪২ বছর ধরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স বাংলাদেশের বীমা শিল্প ও জাতীয় অর্থনীতিতে অনন্য অবদান রেখে আসছে। গ্রাহকদের কাছ থেকে অর্জিত প্রিমিয়াম দেশের সরকারি বন্ড, ব্যাংক ও আর্থিক খাতে নিরাপদে বিনিয়োগ করা হয়। একই সাথে আয়কর, ভ্যাট এবং স্ট্যাম্প ডিউটি বাবদ প্রতি বছর রাষ্ট্রীয় কোশাগারে বিপুল পরিমাণ রাজস্ব প্রদান করে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে কোম্পানীটি নিরলস কাজ করে যাচ্ছে।
উন্নয়ন সভায় প্রিমিয়াম সংগ্রহ ও গ্রাহক সেবায় অসাধারণ সাফল্য দেখানো কর্মকর্তাদের মধ্যে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের একাগ্রতা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে উপস্থিত পরিচালকমণ্ডলী ভবিষ্যতে বীমা সেবাকে আরও প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
Tags :

Shakib

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।