মুক্তিপ্রাপ্ত তরুণ ফিলিস্তিনিদের আল-আকসায় যেতে দেবে না ইসরায়েল

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ইসরায়েল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তাদের আল-আকসায় যাওয়ার অনুমতি দিবে না ইসরায়েল। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যে, ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছর বা তার বেশি বয়সী নারীদের আল-আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তরুণ ফিলিস্তিনিদের জন্য এই মসজিদে প্রবেশের অনুমতি নেই।

প্রসঙ্গত, তরুণদের ওপর এই নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে চলছে এবং ইসরায়েল বিভিন্ন সময় তাদের পবিত্র এ মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে। তারপরও অনেক তরুণ ফিলিস্তিনি নামাজ পড়তে এবং পবিত্র স্থানটিতে প্রার্থনা করতে সেখানে গিয়ে থাকেন।

এই ইস্যু নিয়ে পরিস্থিতি আরো জটিল হচ্ছে, কারণ ইসরায়েল রমজান মাসে আল-আকসা মসজিদ এবং পূর্ব জেরুজালেমে যাওয়ার পথগুলোতে চেকপয়েন্ট বসানোর পরিকল্পনা করছে। সেখানে প্রতিদিন প্রায় ৩,০০০ পুলিশ মোতায়েন থাকবে, যাতে মুসল্লিদের প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়।

এ ছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিমতীর থেকে মাত্র ১০,০০০ ফিলিস্তিনিকে আল-আকসায় যাওয়ার অনুমতি দেওয়ার কথা ভাবছে, যা একটি সীমিত সংখ্যা।

উল্লেখ্য, আল-আকসা মসজিদকে মুসলিমরা ‘আল-আকসা’ নামে অভিহিত করলেও, ইহুদিরা এটিকে ‘টেম্পল মাউন্ট’ নামে চিহ্নিত করে থাকে।তাদের দাবি অনুযায়ী এখানে তাদের প্রাচীন প্রার্থনাস্থল ছিল। এই দ্বন্দ্বটির কারণে এই স্থানটি নিয়ে ধর্মীয় এবং রাজনৈতিক বিতর্ক চলছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।