নারায়ণগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কারপুরের পাটহাত্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু ও অভিযুক্ত কিশোর কাঁচপুরের পাটহাত্তা এলাকার ভাড়াটিয়া। ভুক্তভোগীকে নিজ ঘরের ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এমন অভিযোগে এলাকাবাসী তাকে আটকের পর মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ।

অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম জানান, অভিযুক্তকে স্থানীয় জনতা আটকের খবরের সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।