খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বায়কদের উদ্যোগে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
নতুন এই ছাত্রসংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হলেন আবু বাকের মজুমদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।
কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে জাহিদ আহসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন।
কয়েক দিন ধরেই আলোচনায় ছিল এই ছাত্র সংগঠন আত্মপ্রকাশের খবর। এদিকে আগামী শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণা হতে যাচ্ছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামে নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের।
খবরওয়ালা/এমবি