সন্ত্রাসী যেই হোক না কেন আমাদের হাত থেকে রক্ষা পাবে না: ডিবি প্রধান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সন্ত্রাসী যত শক্তিশালীই আর সে যেই হোক না কেন কেউই রক্ষা পাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাজধানীর গুলশান-২ নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিবিপ্রধান বলেন, ঢাকা মহানগর (ডিএমপি), গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে নগরবাসীর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য।

তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্য যে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন আমরা সব উদ্যোগ নিয়েছি। চেকপোস্ট, পেট্রোল, ফুট পেট্রোল, ডিবি-পুলিশ-র‍্যাব-সেনাবাহিনীর টহলসহ যা যা করণীয় আমরা সবকিছু করে যাচ্ছি।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, সন্ত্রাসী যত শক্তিশালীই হোক আর সে যেই হোক সে আমাদের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের সফলতা কতটুকু এবং সন্ত্রাসীরা আমাদের হাতে ধরা পরে সেজন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তা আমাদের অভিযানেই প্রমাণ করে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।