সাত সকালে ফেসবুকে বিভ্রাট

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ব্যবহারকারীরা।

এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ লেখা দেখাচ্ছিল।

তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি।

ডেস্কটপে ফেসবুকে ঢুকতে না পেরে অনেকেই তার স্ক্রিনশট নিয়ে আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন। তারা জানতে চেয়েছেন, ফেসবুকের সার্ভার কি আবারও ডাউন হয়েছে কি না।

ডাউনডিটেক্টর ডটকমের তথ্যমতে, বাংলাদেশে সকাল ৯টা পর্যন্ত অন্তত ৯৭ জন ফেসবুক ব্যবহারে বিভ্রাটের কথা ওয়েবসাইটটিকে জানিয়েছেন।

একই সময়, যুক্তরাষ্ট্রে সমস্যার কথা জানিয়েছেন ১৬ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। ভারতেও দেড় শতাধিক মানুষ ফেসবুকের সমস্যার কথা জানিয়েছেন।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।