বাসের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সোনারগাঁয়ে বেড়াতে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় মহাসড়কের টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।

নিহতরা হলেন- রাজধানীর নন্দীপাড়া এলাকার বাসিন্দা বদিউজ্জামানের ছেলে টুটুল ও একই এলাকার আবদুল বাতেনের ছেলে হাবিব।

ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা সোনারগাঁয়ে বেড়াতে এসেছিলেন। ঘোরাফেরা শেষে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাসের ধাক্কায় একজন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অন্যজন মৃত্যুবরণ করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।