খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দিবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বেলা ১১টায় এ সভা শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন খালেদা জিয়া।
ইতোমধ্যে তারেক রহমান বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন।
বিএনপির এ বর্ধিত সভায় দুটো সেশন থাকবে। প্রথম সেশনে তারেক রহমান ও মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার পাশাপাশি একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। এতে দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক রাজনীতির জন্য ত্যাগ, জুলাই অভ্যুত্থানের চিত্র তুলে ধরাসহ বিএনপির গণতান্তিক আন্দোলনের চিত্র দেখানো হবে বলে জানা গেছে।
খবরওয়ালা / এমএজেড